ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির টানা তৃতীয় জয়

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / 5

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির টানা তৃতীয় জয়

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। নেপাল ও হোবার্ট হারিকেন্স একাডেমির পর এবার ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকেও হারিয়েছে বাংলাদেশ।

সোমবার (২৪ আগস্ট) মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং ও শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ভিক্টোরিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ এইচপি। ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বল হাতে ম্যাচের সেরা পারফরম্যান্স দেখান রুবেল। পরে শামীমের অপরাজিত ফিফটিতে ১৬ বল হাতে রেখেই ১৩২ রানের লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভিক্টোরিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাম্পবেল কেলাওয়েকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রুবেল। চতুর্থ ওভারে লিয়াম ব্ল্যাকফোর্ডকেও ১১ রানে ফেরান তিনি।

এরপর স্যাম হার্পার ও উইল সাদারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ১১তম ওভারে রাকিবুল হাসানের বলে স্টাম্পড হয়ে ৩০ রানে ফেরেন সাদারল্যান্ড। ভাঙে হার্পারের সঙ্গে তার ২৯ রানের জুটি।

পরের দিকে একই ওভারে টম রজার্সকে ১৩ রানে ক্যাচ এবং হ্যারি ডিক্সনকে শূন্য রানে স্টাম্পড করে ভিক্টোরিয়ার ব্যাটিংয়ে আরও ধস নামান রাকিবুল। শেষ পর্যন্ত ২৮ রানে ৩ উইকেট নেন তিনি।

ইনিংসের শেষ দিকে ফের জ্বলে ওঠেন রুবেল। ১৭তম ওভারে হ্যারি হোয়েকস্ট্রাকে বোল্ড করার পর দুই বল পর অস্টিন আনলেজার্ককেও একইভাবে ফিরিয়ে নিজের চার উইকেট পূর্ণ করেন তিনি।

ভিক্টোরিয়ার হয়ে একাই লড়াই করেন স্যাম হার্পার। ৩৬ বলে ৪৯ রান করেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও একটি ছক্কা। শেষ ওভারে রিপন মণ্ডলের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হার্পার। ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।

লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন হাবিবুর রহমান সোহান। এরপর জিশান আলম ও আরিফুল ইসলামের ছোট অবদানের পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। সাব্বির রহমান ৫ রানে ফিরলে ৩৭ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন শামীম হোসেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। অধিনায়ক ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

১৪তম ওভারে শুক্কুরের টানা দুই ছক্কায় জয়ের পথে আরও এগিয়ে যায় বাংলাদেশ। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর ফিরলেও তখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২৫ বলে ১২ রান।

বাকি কাজটা নির্বিঘ্নেই শেষ করেন শামীম। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। আবদুল গাফফার সাকলাইন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন।

শামীমের অপরাজিত ফিফটি ও রুবেলের চার উইকেটের নৈপুণ্যে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির টানা তৃতীয় জয়

সর্বশেষ আপডেট ০৬:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬