ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে অবদানকারীদের গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 113

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে অবদানকারীদের গণসংবর্ধনা দেয়া হয়। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সরকারিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্টজনদের সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পান পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল (অব.) মো: খালেদ হোসেন।

জানা যায়, বিগত সরকারের আমলে বিদ্যালয়টি সরকারিকরণের তালিকা থেকে বাদ পড়লেও সাম্প্রতিক উদ্যোগে তা পুনরায় সরকারিকরণ করা হয়। একই সঙ্গে রায়পুরাচরে নতুন থানা বাস্তবায়ন, শ্রীরামপুর থেকে রেলস্টেশন পর্যন্ত পায়ে হাঁটা সড়ক নির্মাণ এবং বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এক্সসাস)-এর সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার মো: সোলেমান মিয়া। প্রধান অতিথি হিসেবে মো: তৌহিদ হোসেন এনডিসি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বক্তারা বলেন, বিদ্যালয়টি রায়পুরা উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্টদের অবদান এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানপত্র পাঠের মাধ্যমে অতিথিদের সম্মান জানান। বর্ণিল আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

এছাড়া বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আগামী দিনে তার নেতৃত্বে রায়পুরার বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় বিদ্যালয় সরকারিকরণে অবদানকারীদের গণসংবর্ধনা

সর্বশেষ আপডেট ০৫:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬