ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

মরদেহ

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও কদম ফোয়ারা মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত দুজনের আনুমানিক বয়স ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, দুপুরে জাতীয় ঈদগাহ ও হাইকোর্ট মাজার সংলগ্ন ফুটপাতে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই তৌফিক হাসান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজন ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিমকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬