ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 189

আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর দারুস সালামে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনিক্যাল মোড়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন (৩২), মো. সোহাগ মাঝি (৩৮), মো. আক্কাস মিয়া (৫২), মো. নেছার মিয়া (৪৮), মো. ইউসুফ আলী (৪৮), মো. ফারুক হোসেন (৪৭), মো. মকবুল মৃধা (৫৪), মো. মানিক মিয়া (৩৮), মো. শাহীন (৫০), মো. নাঈম (২৫), মো. এমদাদুল হক (৩৭) ও মো. আবদুল আলীম (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৪:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫