ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারনে বাংলদেশ থেকে সার্জিসদের নিশ্চিহ্ন চেয়েছে নীলা ইস্রাফিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 221

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-কে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নীলা ইসরাফিল দাবি করেন, বিরোধী দলে থাকলেও জনগণ এনসিপিকে গ্রহণ করবে না। তিনি লেখেন, রাজনৈতিক অবস্থান বদলাতে পারে, তবে শেষ পর্যন্ত জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক শক্তি জনসমর্থন ছাড়া দীর্ঘ সময় টিকে থাকতে পারে না। জনগণ সবকিছু দেখছে, বিচার করছে এবং সময়মতো তার প্রতিফলন ঘটাবে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তার ভাষায়, ভুল সিদ্ধান্ত ও বিভ্রান্তিকর অবস্থান দলটির রাজনৈতিক সংকট আরও বাড়িয়ে দিচ্ছে।

একই সঙ্গে আত্মসমালোচনা ও জনগণের কাছে জবাবদিহির আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে জনগণ, ক্ষমতা নয়।

নীলা ইসরাফিলের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারনে বাংলদেশ থেকে সার্জিসদের নিশ্চিহ্ন চেয়েছে নীলা ইস্রাফিল

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬