ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 5

এসেক্স উপকূলে 'ছেলেকে বাঁচাতে গিয়ে' মা ও মেয়ের মৃত্যু।

যুক্তরাজ্যের এসেক্সের একটি সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে একই পরিবারের মা, মেয়ে ও এক শিশুসহ তিন ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধার অভিযান চালানো হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সিয়া সৈকতে বেড়াতে যান তারা। এ সময় হঠাৎ তীব্র জোয়ারে ৯ বছর বয়সী মুসা আহমেদ স্রোতে ভেসে গেলে তাকে উদ্ধারে পানিতে নামেন তার খালা সেলিনা রহমান (৪২) ও খালাতো বোন সামিয়া রহমান (১৫)। প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান।

নিহত সেলিনা রহমান যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী। মনসুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে।

ঘটনার পর স্থানীয় পুলিশ, লাইফবোট কর্মী, কোস্টগার্ডের হেলিকপ্টার ও এয়ার অ্যাম্বুলেন্স যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। পরে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। তাদের মরদেহ বাংলাদেশে এনে দাফন করা হবে কি না, সে বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাজ্যে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬