ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা নদীতে ডাকাতের হামলায় জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৯:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 206

প্রতিকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় ডাকাতের হামলায় এক জেলে নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ২২ বছর বয়সী হেদায়েতুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। হেদায়েতুল্লাহ চানু মিয়ার ভাতিজা এবং পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) রাত ১২টার দিকে চানু মিয়া ও হেদায়েতুল্লাহ ফকিরের চর থেকে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় দ্রুতগতির একটি নৌকায় থাকা একদল ডাকাত দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। রক্ষা পেতে জেলেরা নদীতে ঝাঁপ দেন। চানু মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হেদায়েতুল্লাহ নিখোঁজ হয়ে যান। ডাকাতরা এ সময় গুলি চালানোরও চেষ্টা করে।

প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার বিকেলে হেদায়েতুল্লাহর মরদেহ নদীতে ভেসে ওঠে এবং স্থানীয়রা তা উদ্ধার করেন। শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য জালাল মিয়া জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয়রা নৌকা নিয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করছিলেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির শরীরের বাঁ পাশে কানের নিচে গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার ফলে ফকিরের চর ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মেঘনা নদীতে ডাকাতের হামলায় জেলে নিহত

সর্বশেষ আপডেট ০৯:১৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬