ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 49

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায় সেনাসদস্যরা। একপর্যায়ে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে ৩টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো পাওয়া যায়। এ সময় একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনে পরাজিত সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় মোফাজ্জল, তার ছেলে জুয়েল ও মানিক শিকদার। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী অভিযানে ককটেল ও ব্যাটারিগুলো উদ্ধার করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুন্সীগঞ্জে ৩ বালতি তাজা ককটেল উদ্ধার

সর্বশেষ আপডেট ১১:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬