ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুদি দোকানসহ নতুন যেসব খাতে ভ্যাটের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 86

রাজস্ব আয় বাড়াতে ও কর ব্যবস্থার পরিধি সম্প্রসারণে মুদিদোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতকে নতুন করে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে আরও বেশ কয়েকটি ব্যবসা ও সেবাখাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে মুদিদোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ বিভিন্ন খুচরা ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান।

বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রী জানান, মুদিদোকান ও বিউটি পার্লারের পাশাপাশি তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, প্রসাধনী সামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিক গৃহস্থালি পণ্যের ব্যবসা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা এবং ডেকোরেটর প্রতিষ্ঠানকে ভ্যাট ব্যবস্থার আওতায় আনার চিন্তা করা হচ্ছে।

এ ছাড়া মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি সামগ্রীর দোকান, টাইলস ব্যবসা, ঢেউটিন বিক্রেতা, রড-সিমেন্ট ব্যবসা, ফার্নিচার শোরুম, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টকেও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সরকারের মতে, করের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব হবে। অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। এই আয় আরও বাড়াতে নতুন খাতগুলোকে ধীরে ধীরে ভ্যাট কাঠামোর অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুদি দোকানসহ নতুন যেসব খাতে ভ্যাটের পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৬:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬