ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছেন আইভি রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 90

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা আরও দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকায় তার মুক্তির পথে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের আবেদন খারিজ হয়নি, বরং চেম্বার আদালত কোনো আদেশ না দিয়ে বিষয়টি অগ্রসর করেননি। রোববার বিচারপতি মো. রেজাউল হক এ বিষয়ে আদেশ দেন।

ফলে ওই দুই মামলাসহ মোট বারোটি মামলায় তার জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাদের মতে, এখন তার কারামুক্তিতে আর নতুন কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

এর আগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর পর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরবর্তীতে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও চেম্বার আদালত সে বিষয়ে কোনো আদেশ দেননি।

আইভীর পক্ষে আদালতে জ্যেষ্ঠ আইনজীবীরা শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। শুনানির পর আইনজীবীরা জানান, সব মামলার জামিন কার্যকর থাকায় কারাগার থেকে তার মুক্তির বিষয়টি এখন কেবল প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

এর আগে একাধিক দফায় করা বিভিন্ন মামলায় হাইকোর্ট ও আপিল বিভাগে তার জামিন বহাল থাকে। পরে রাষ্ট্রপক্ষের বিভিন্ন আবেদনের পরও সেই অবস্থান অপরিবর্তিত থাকে।

আইভীর আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে চলতি সপ্তাহের মধ্যেই তার মুক্তি সম্ভব হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুক্তি পাচ্ছেন আইভি রহমান

সর্বশেষ আপডেট ০৭:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬