ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

আটক

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য জাল নথিপত্র তৈরির একটি চক্রে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ওই চক্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাতে মালয় মেইল জানিয়েছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকায় ১১টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। ‘অপস সেরকাপ’ নামে পরিচালিত ওই অভিযানে তাদের আটক করা হয়।

আটক ২৭ বাংলাদেশির মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারীকে বিদেশি শ্রমিকদের জন্য জাল নথিপত্র তৈরির চক্র পরিচালনার অভিযোগে সন্দেহ করা হচ্ছে। বাকি ১৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।

এ ছাড়া একই অভিযোগে মিয়ানমারের একজন এবং ইন্দোনেশিয়ার দুই নাগরিকসহ আরও তিন বিদেশিকে আটক করা হয়েছে।

অভিযানে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ সময় জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের (ই-পিএলকেএস) কপি ও ভুয়া পুলিশ প্রতিবেদনও উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, চক্রটি প্রতিটি জাল কর্মসংস্থান পাস ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রি করত।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় কারসাজি ও নথিপত্র জালিয়াতির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

সর্বশেষ আপডেট ০৫:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬