মালদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু।
- সর্বশেষ আপডেট ১০:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 26
মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক দুর্ঘটনায় কক্সবাজার জেলার প্রবাসী বাংলাদেশি যুবক রাশেদুল হাসান (২০) মৃত্যুবরণ করেছেন।
রোববার (২৭ এপ্রিল) প্রাপ্ত তথ্যানুযায়ী, মৃত রাশেদুল হাসান গুরাইধু দ্বীপে অবস্থিত Ali Teste Coffee Shop-এ কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে তিনি পানিতে পড়ে যান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ শুরু থেকেই মালদ্বীপ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। একইসঙ্গে, নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুততার সঙ্গে মরদেহ দেশে প্রেরণের সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিহতের মরদেহ আগামীকাল, ২৮ এপ্রিল ২০২৬ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে তাঁর পরিবারের নিকট পাঠানো হবে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার, ড. মোঃ নাজমুল ইসলাম, এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।































