ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মালদ্বীপ
  • সর্বশেষ আপডেট ০৭:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 133

মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

মালদ্বীপে প্রবাসী নেতাকর্মীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) মালে শহরের একটি তিন তারকাবিশিষ্ট হোটেলের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম এবং নেতা রবিউল আলম।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপ-এর সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ-এর সভাপতি মোহাম্মদ আলমগীর সিকদার।

অনুষ্ঠানের একপর্যায়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় জিয়া পরিবারের জন্যও বিশেষ দোয়া করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মাসুদুর রহমান, প্রবাসী ব্যবসায়ী হায়দার আলী সাবু, ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর স্টেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ-এর কর্মকর্তারা।

সমাপনী বক্তব্যে সভাপতি মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বিএনপির সরকার গঠনের মাধ্যমে। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তারেক রহমান-এর নির্দেশনায় সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ সময় মালদ্বীপ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী, পেশাজীবী ও মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালদ্বীপে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট ০৭:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬