ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিনদের জরুরি ইরাক ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 154

ইরাকে সশস্ত্র গোষ্ঠীর হামলার আশঙ্কায় দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে বাগদাদে দূতাবাস বা ইরবিলে কনস্যুলেটে যাওয়া এ সময় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরাকের বিভিন্ন অঞ্চলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্র-সংক্রান্ত স্থাপনার ওপর সম্প্রতি ব্যাপক হামলা হয়েছে। কুর্দিস্তান অঞ্চলও হামলার বাইরে নেই। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝুঁকি বর্তমানে উচ্চ পর্যায়ে রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

নাগরিকদের নিরাপত্তার জন্য দূতাবাস দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দেশ ছাড়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিনদের জরুরি ইরাক ছাড়ার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৭:০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬