শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি মামুন-মাসুদ
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / 165
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন।
রোববার (২৯ মার্চ) মানবতাবিরোধী অপরাধের মামলায় মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজ ট্রাইব্যুনাল-২ এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এ ছাড়া মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।


















