ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
  • সর্বশেষ আপডেট ০১:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 208

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচরে যাওয়া আরেক ট্রাক। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপু‌রের রাজৈরে ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। র‌োববার (৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে লাকড়ি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়। এ সময় আরেকটি বেপরোয়া গতির ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হেলপার ইসমাইল হোসেন (১৮) ঘটনাস্থলের মারা যায় এবং আহত হন চালক রাসেল হোসেন আহত হন।

নিহত ইসমাইল হোসেন নোয়াখালী জেলার চর জব্বার থানার সুর্বণচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় অপর ট্রাকের চালক সোহেল কবির (৩৭) আহত হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় একজন নিহত

সর্বশেষ আপডেট ০১:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬