মসজিদে সাধারণ নাগরিকদের প্রতিরক্ষা প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- সর্বশেষ আপডেট ১১:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 52
জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইরান দেশের বিভিন্ন শহরের মসজিদে সাধারণ নাগরিকদের জন্য হালকা অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এই উদ্যোগকে “জাতীয় নিরাপত্তায় জনসম্পৃক্ততা” হিসেবে তুলে ধরা হয়েছে।
দেশটির কয়েকটি শহরের মসজিদে নারী-পুরুষ উভয়ের জন্যই এই প্রশিক্ষণ সেশন আয়োজন করা হচ্ছে। সেখানে অংশগ্রহণকারীদের হালকা অস্ত্র ব্যবহারের মৌলিক দক্ষতা শেখানো হচ্ছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে “প্রতিরক্ষামূলক প্রস্তুতি” ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
আল জাজিরার বরাত অনুযায়ী, এই কর্মসূচি নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করার পাশাপাশি সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাধারণ জনগণকে প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার একটি কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
































