ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সিদ্ধান্ত গ্রহণে একক নেতৃত্বের ইঙ্গিত

মন্ত্রিসভা গঠন হয়েছে একক সিদ্ধান্তে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 280

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মন্ত্রিসভা গঠনের পুরো প্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে এবং প্রায় একক সিদ্ধান্তে এগিয়ে নেওয়ার কৌশল দলীয় রাজনীতি ও ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো নিয়ে নতুন প্রশ্ন ও বিশ্লেষণের জন্ম দিয়েছে।

নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তালিকা ঘুরে বেড়ালেও দলীয় সূত্রগুলো সেগুলোকে অনুমাননির্ভর বলে উড়িয়ে দিয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের দাবি, মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা অত্যন্ত সীমিত পরিসরে প্রস্তুত করেছেন তারেক রহমান এবং এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়নি।

কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেন। ফলে মন্ত্রিসভা নির্বাচন প্রক্রিয়াটি কার্যত একক নেতৃত্বকেন্দ্রিক হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে দলীয় ভেতরের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এমন গোপনীয়তা কৌশলগতভাবে ব্যবহার করা হতে পারে।

বিএনপি ২০৯টি আসনে জয় পাওয়ায় সরকার গঠনের পথ প্রায় নিশ্চিত হলেও কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন, তা নিয়ে দলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র আগ্রহ ও নীরব প্রতিযোগিতা তৈরি হয়েছে।

নির্বাচিত অনেক এমপি নিজেকে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা করছেন এবং বিভিন্ন মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। তবে সরাসরি তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ বা সাহস কারও নেই বললেই চলে।

দলীয় নীতিনির্ধারকদের ভাষায়, মন্ত্রিসভার তালিকাটি এখন চেয়ারম্যানের একটি ‘সিক্রেট ফাইল’, যার তথ্য জানার সুযোগ অত্যন্ত সীমিত। এতে একদিকে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়লেও অন্যদিকে দলীয় অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্য কেমন হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

যদিও রাজনৈতিক বাস্তবতা বলছে, অভিজ্ঞ কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রিসভায় থাকবেন, যা দলীয় ধারাবাহিকতার জন্য প্রত্যাশিত বলেই ধরা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেও জানিয়েছেন, মন্ত্রিসভা সম্পর্কে তার কোনো তথ্য নেই এবং এ নিয়ে প্রচারিত তালিকাগুলো অনুমাননির্ভর।

তার এই বক্তব্যই ইঙ্গিত দিচ্ছে যে, সরকার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি এখনো সীমিত পরিসরের মধ্যেই আটকে রয়েছে।

সব মিলিয়ে, নতুন সরকার গঠনের আগে মন্ত্রিসভা নিয়ে এই কঠোর গোপনীয়তা বিএনপির নেতৃত্ব কাঠামোয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের স্পষ্ট বার্তা দিচ্ছে।

একই সঙ্গে এটি প্রমাণ করছে যে ক্ষমতায় ফেরার এই মুহূর্তে দলীয় ঐক্য ধরে রাখা, প্রত্যাশা নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বার্তা ব্যবস্থাপনায় তারেক রহমান একটি নিয়ন্ত্রিত ও ব্যক্তিনির্ভর পদ্ধতিই বেছে নিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিদ্ধান্ত গ্রহণে একক নেতৃত্বের ইঙ্গিত

মন্ত্রিসভা গঠন হয়েছে একক সিদ্ধান্তে

সর্বশেষ আপডেট ০৪:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬