ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 27

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের দ্রুত অঞ্চল ছাড়ার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সতর্কতা জারি করেছে দেশটি।

রোববার (১৯ জুলাই) ইরান ও ইসরাইলসহ ১৭টি কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়।

বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিক ও দেশটির জাহাজগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম জিনা বলেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এরই মধ্যে লেভেল-৩ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের দ্রুত ওই অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে লোহিত সাগরে চলাচলকারী দক্ষিণ কোরিয়ার জাহাজগুলোর নিরাপত্তায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

এদিকে ভারতও নাগরিকদের ইরান সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। দেশটির দূতাবাস এক সতর্কবার্তায় ইরানে থাকা নাগরিকদের সম্ভব হলে ফ্লাইটে সাময়িকভাবে দেশ ছাড়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে।

জর্ডানে থাকা ভারতীয় নাগরিকদেরও সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত কমাতে একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে গত সপ্তাহে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয় এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আবারও অস্থির হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের

সর্বশেষ আপডেট ০৪:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬