ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কুমিল্লা-৪-এ ভোটারদের ভয়ভীতি

মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 105

মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাইসুল ইসলাম আখন্দ নামে এক ব্যক্তি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলাটি করেন।

দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি এজহার পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে নির্বাচনি প্রচারণাকালে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর দলীয় সিদ্ধান্তে তাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়।

বাদী রাইসুল ইসলাম আখন্দ অভিযোগ করেন, ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে মঞ্জুরুল আহসান মুন্সী ও তার সহযোগীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এ ঘটনার প্রতিবাদে মামলা করেছেন বলে জানান।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ট্রাক মার্কায় ভোট না দিলে ভোটারদের ‘দেখে নেওয়া’ হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে ‘ফল ভোগ’ করতে হবে—এমন বক্তব্য দেওয়া হয়। অভিযোগকারীর ভাষ্য, এ ধরনের বক্তব্যে ভোটারদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বাদী আরও বলেন, অতীতে ভয়ভীতি দেখিয়ে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছিল; পরিবর্তিত প্রেক্ষাপটে এমন আচরণ অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লা-৪-এ ভোটারদের ভয়ভীতি

মঞ্জুরুল আহসান মুন্সী ও ট্রাক প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

সর্বশেষ আপডেট ০৩:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬