ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখলকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 174

মুফতি ফয়জুল করিম

ভোটকেন্দ্র দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হলে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বরগুনায় এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, এমন চেষ্টা হলে সংশ্লিষ্টদের “বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে” এবং তাদের খোঁজও পাওয়া যাবে না।

শুক্রবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, “ভোটকেন্দ্র দখলের চিন্তা করবেন না। আমাদের সম্পর্কে অনেক কথা শোনা যায়, কিন্তু মনে রাখবেন আমরা সভ্য মানুষ। আমাদের অযথা উসকাবেন না। যদি আমাদের টালানো হয়, তাহলে এমন গর্জন শুরু হবে যে আপনাদের খুঁজেও পাওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তার দাবি, দক্ষিণাঞ্চল থেকেই দেশে ইসলামের বিজয়ের সূচনা হবে।

বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, দলটি নির্বাচনে জয়ী হলে দেশের প্রায় ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোটকেন্দ্র দখলকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপের হুঁশিয়ারি

সর্বশেষ আপডেট ০৮:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬