ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে ১০ জন সুনামগঞ্জের

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 189

ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় থাকা কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৬ জন, তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ১০ জন রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নৌকাটিতে থাকা কমপক্ষে ২২ অভিবাসন প্রত্যাশীর যাত্রাপথে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে রয়েছেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সরদারের ছেলে নুরুজ্জামান ময়না (৩৮), আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান (৩২), মৃত ক্বারি ইসলাম উদ্দিনের ছেলে শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪৫); দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফাহিম আহমেদ মুন্না (২০); জগন্নাথপুর উপজেলার বাউরি গ্রামের সুহানুর, ইছগাঁও গ্রামের শায়েখ আহমেদ ও মো. আলি, কবিরপুর গ্রামের মো. নাঈম, পাইলগাঁও গ্রামের আমিনুর রহমান।

শুক্রবার ভোরে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ জনকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

লিবিয়ায় দিরাইয়ের চার যুবকের মৃত্যু প্রসঙ্গে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, নিহতের স্বজনরা প্রবাসী স্বজনের মাধ্যমে মৃত্যুর খবর জেনেছেন। তবে চার জন মারা গেছেন বলে নিশ্চিত করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে ১০ জন সুনামগঞ্জের

সর্বশেষ আপডেট ১২:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬