ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সংখ্যালঘু ও ভিন্নমত দমনে উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 113

ভারতের আহমেদাবাদে অভিযানের সময় আটককৃত অবৈধ বাংলাদেশি নাগরিকদের পাহারা দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। © ২০২২৬শে এপ্রিল, ২০২৫ রয়টার্স/অমিত ডেভ

ভারতে ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারের সমালোচকদের বিরুদ্ধে দমন মূলক ও বেআইনি পদক্ষেপ আশঙ্কাজনক মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটির মতে, এসব কর্মকাণ্ড ভারতের মানবাধিকার পরিস্থিতি ও গণতান্ত্রিক পরিচয়কে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এইচআরডব্লিউ প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভারত সরকার বৈষম্যমূলক নীতি, ঘৃণাত্মক বক্তব্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করেছে। এসব কারণে দেশটির গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে।

সম্প্রতি প্রকাশিত ৫২৯ পৃষ্ঠার ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬’-এ সংস্থাটি জানায়, হিন্দু জাতীয়তাবাদী বিজেপি নেতৃত্বাধীন সরকার গত বছর সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করেছে।

‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষাভাষী মুসলমান ও রোহিঙ্গা শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সরকার সমালোচকদের কণ্ঠ রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং গণমাধ্যমকে আত্মনিয়ন্ত্রণে বাধ্য করেছে। এর ফলে সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের সমর্থকদের হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে।

এইচআরডব্লিউয়ের এশিয়া পরিচালক এলেইন পিয়ারসন বলেন, বৈষম্যমূলক নীতি, ঘৃণাত্মক বক্তব্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে ভারত সরকার সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী ও সমালোচকদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলেছে।

তিনি বলেন, মানবাধিকারের পক্ষে বৈশ্বিক কণ্ঠ হিসেবে ভূমিকা রাখার পরিবর্তে বিজেপি সরকার ভারতের আন্তর্জাতিক অবস্থান ক্ষুণ্ন করছে।

প্রতিবেদনের ভূমিকায় এইচআরডব্লিউয়ের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন বলেন, বিশ্বজুড়ে বাড়তে থাকা কর্তৃত্ববাদী প্রবণতা বর্তমান প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মানবাধিকার ব্যবস্থা যখন নানা বৈশ্বিক শক্তির কারণে হুমকির মুখে, তখন গণতান্ত্রিক দেশ ও নাগরিক সমাজকে মৌলিক স্বাধীনতা রক্ষায় কৌশলগত ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রিপোর্টে উল্লেখ করা হয়, গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সশস্ত্র সংঘাত হয়।

এর পর ভিন্নমত দমনে কিছু স্বাধীন গণমাধ্যম ও বিশ্লেষকের কণ্ঠ সাময়িকভাবে রোধ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জন্য বহু মানুষকে গ্রেপ্তার করা হয় এবং শিক্ষাবিদ ও ব্যঙ্গকারদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এছাড়া হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ঘৃণাত্মক বক্তব্য ও মুসলমানদের ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ মুসলমানদের বাড়িঘর ও সম্পত্তি ভেঙে দিয়েছে এই দাবি করে যে সেগুলো অবৈধভাবে নির্মিত, কথিত জঙ্গিদের মালিকানাধীন বা ‘অবৈধ অভিবাসীদের’ দখলে ছিল।

প্রতিবেদনে বলা হয়, এসব পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশনারও লঙ্ঘন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে লাদাখে স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ সহিংস হলে পুলিশ গুলি চালিয়ে চারজনকে হত্যা করে। ওই সময় কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় এবং জাতীয় নিরাপত্তা আইনে শিক্ষক ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে।

এইচআরডব্লিউ জানায়, শিক্ষার্থীসহ বহু অধিকারকর্মী এখনও কোনো অভিযোগ ছাড়াই কঠোর সন্ত্রাসবিরোধী আইনে কারাবন্দি রয়েছেন। বিদেশি তহবিল আইন, সন্ত্রাসবিরোধী আইন ও সাজানো আর্থিক তদন্তের মাধ্যমে নাগরিক সমাজ সংগঠন, অধিকারকর্মী ও বিজেপির রাজনৈতিক বিরোধীদের হয়রানি করা হচ্ছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্ব, ভোট জালিয়াতি এবং ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ভারতীয় কর্তৃপক্ষের উচিত মুসলমান, খ্রিস্টানসহ সব ধর্মীয় সংখ্যালঘুর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি ও ঘৃণাত্মক বক্তব্য বন্ধ করা, বেআইনি কর্মকাণ্ডে উসকানি না দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা। একই সঙ্গে নাগরিক সমাজ, শান্তিপূর্ণ প্রতিবাদকারী এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে সংখ্যালঘু ও ভিন্নমত দমনে উদ্বেগ জানিয়েছে এইচআরডব্লিউ

সর্বশেষ আপডেট ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬