ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যাওয়ার সময় তিন শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 199

উদ্ধার হওয়া তিন শিশু।

নীলফামারীর ডোমার সীমান্ত এলাকায় ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৭৮২/৪ এস সংলগ্ন শূন্য লাইন থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিন শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের ফিরিয়ে আনে।

উদ্ধার শিশুরা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকার কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে কীভাবে তারা সীমান্ত এলাকায় পৌঁছায়, সে বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার রাত ১১টার দিকে বিজিবি তাদের ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ডোমার থানার ওসি জানান, ওই তিন শিশু তিনটি ভিন্ন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে যাওয়ার সময় তিন শিশু উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬