ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 17

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এ নির্দেশনা জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

আইভ্যাক জানিয়েছে, স্লটের প্রাপ্যতা অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের জন্য স্লট খোলা থাকবে।

গাইডলাইনে আরও বলা হয়েছে, একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট ০৮:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬