ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট কত টাকা?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 378

বৃহস্পতিবার খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট কত টাকা?

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের নানা ঘটনা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

তারা জানান, বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিনটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, দর্শনার্থীদের জন্য অনলাইনে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে।

তিনি আরও জানান, দর্শনার্থীদের চাপ সামাল দিতে সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত দিনের সব স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের জন্য টিকিট বুক করতে হবে। অনলাইনে বুকিংয়ের সময়ই দর্শনার্থীরা তাদের নির্ধারিত প্রবেশের সময় জানতে পারবেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে। তবে প্রথম দিনে শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাই জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

সরকারের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বৃহস্পতিবার খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট কত টাকা?

সর্বশেষ আপডেট ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬