ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
৯২ বছরের অপেক্ষা ঘুচল

বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক প্রথম জয়

স্পোর্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 135

৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর

১৯৩৪ সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে পা রেখেছিল উত্তর আফ্রিকার দেশ মিশর। এরপর দীর্ঘ ৯২ বছরের খরা এবং ৪ বার বিশ্বমঞ্চে অংশ নেওয়ার পর অবশেষে কাঙ্ক্ষিত সেই ঐতিহাসিক জয়ের দেখা পেল তারা। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশদের হাত ধরে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল জার্সিধারীরা।

ম্যাচের শুরুটা অবশ্য মিশরের জন্য মোটেও সুখকর ছিল না। ম্যাচের ১৫ মিনিটেই কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে গোল করে নিউজিল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। গোল হজম করার পর মিশর বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সালাহ বাহিনী।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই এক নতুন ও আক্রমণাত্মক মিশরের দেখা মেলে। ম্যাচের ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে অসাধারণ এক হেডে গোল করে দলকে সমতায় ফেরান মোস্তাফা জিকো। সমতায় ফেরার মাত্র নয় মিনিট পর, অর্থাৎ ৬৭ মিনিটে জিকোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের বাঁকানো শটে নিউজিল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক ও লিভারপুল কিংবদন্তি মোহাম্মদ সালাহ। সালাহর এই দর্শনীয় গোলে ম্যাচে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে লিড নেয় মিশর।

এরপর ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় আফ্রিকার দলটির হাতে। ৮২ মিনিটে মোহাম্মদ সালাহর চমৎকার এক কর্নার কিক থেকে পোস্টের কাছে অরক্ষিত থাকা বদলি ফরোয়ার্ড ত্রেজেগে হেডে গোল করে ব্যবধান ৩-১ করেন, যা নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ার আনন্দে মেতে ওঠে পুরো মিশর শিবির।

এর আগে ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ বিশ্বকাপে অংশ নিলেও নিজেদের খেলা প্রথম ৮টি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। অবশেষে নিজেদের ৯ম বিশ্বকাপ ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল পিরামিডের দেশ। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই জয়ে গ্রুপ ‘জি’-তে নকআউট পর্বের দৌড়ে নিজেদের অবস্থান বেশ শক্ত করল মোহাম্মদ সালাহর দল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৯২ বছরের অপেক্ষা ঘুচল

বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক প্রথম জয়

সর্বশেষ আপডেট ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬