ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভেদ আমাদের দুর্বল করবে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 184

ইশরাক হোসেন

নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।’

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ইশরাক বলেন, ‘শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। এই লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না।’

নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভেদ আমাদের দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল একত্রিত না থাকতে পারলে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।’

দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের জন্য সব বিভেদ ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিভেদ আমাদের দুর্বল করবে: ইশরাক

সর্বশেষ আপডেট ০১:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫