ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাকে বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 122

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উদয়পুরে রাজকীয় পরিবেশে বিয়ে সম্পন্ন করেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিবাহের পর থেকেই তাঁরা বিভিন্ন ধর্মীয় আচার, মন্দির দর্শন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

কয়েক দিন আগে থাইল্যান্ড ভ্রমণ শেষ করে দেশে ফেরার পর, বিবাহের এক মাস পূর্তি উপলক্ষে অনন্তপুরের বিখ্যাত অঞ্জনেয় স্বামী মন্দিরে পূজা দিতে যান তারা। রাশমিকা ঐতিহ্যবাহী কুর্তি ও ডেনিম পরেছিলেন, গলায় মঙ্গলসূত্র, আর বিজয় সাদামাটা পাঞ্জাবি-পাজামায় উপস্থিত হন।

মন্দিরে তাঁদের আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভিড় ক্রমেই বাড়তে থাকে। উত্তেজিত অনুরাগীরা ধাক্কাধাক্কির মধ্যে তাদের কাছাকাছি আসার চেষ্টা করেন, যা পরিস্থিতিকে কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।

নিরাপত্তাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে ভিড় সামাল দেন। কোনও বড় অঘটন ছাড়াই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করেন নবদম্পতি। খবর-এই সময়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিপাকে বিজয়-রাশমিকা

সর্বশেষ আপডেট ১২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬