ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াতে ইসলামীর আমির

বিচ্ছিন্ন ঘটনায় আলেম সমাজকে দোষারোপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 20

জামায়াতে ইসলামীর আমির

দু-একটি বিচ্ছিন্ন অঘটনের কারণে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন এ সম্মেলনের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, দু-একটি ঘটনার কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। একইভাবে বিচ্ছিন্ন ঘটনার দায় মাদ্রাসা শিক্ষাব্যবস্থার ওপর চাপানোও সমীচীন নয়।

তিনি বলেন, কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদ্রাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে। আমাদের তুলনা হবে মদিনার মসজিদের নববীর মাদ্রাসার সঙ্গে। যে মাদ্রাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ছাত্র ছিলেন আসহাবে কুহফার তাইয়্যেব সাহাবিগণ।

আলেমদের সতর্ক করে তিনি আরও বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতে ইসলামীর আমির

বিচ্ছিন্ন ঘটনায় আলেম সমাজকে দোষারোপ

সর্বশেষ আপডেট ১২:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬