ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর ড্রেজার নিয়ে সংঘর্ষ, মারধরের শিকার ববি ছাত্রদলের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 10

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)।

বালুর ড্রেজার বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের তিন নেতা স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ।

ছাত্রদল ও স্থানীয় সূত্রে জানা যায়, জিরোপয়েন্ট ফেরিঘাট এলাকায় বালুর ড্রেজার বসানোকে কেন্দ্র করে শুক্রবার দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পান্থ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশের বাকবিতণ্ডা হয়।

এর ধারাবাহিকতায় শনিবার রাতে ছাত্রদলের কয়েকজন নেতা জিরোপয়েন্ট এলাকায় গিয়ে পান্থকে ফোনে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, সেখানে তাকে মারধর করা হয়। পরে পান্থর নেতৃত্বে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পাল্টা হামলা চালালে ছাত্রদলের তিন নেতা মারধরের শিকার হন।

খবর পেয়ে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আহত তিন নেতাকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এ সময় অভিযুক্ত পান্থ ক্ষমা চান বলে দাবি করেছে ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে কান ধরে ওঠবস করে দুঃখ প্রকাশ করতে দেখা যায়।

ঘটনার বিষয়ে জানতে সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানাতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অভিযুক্তরা ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বালুর ড্রেজার নিয়ে সংঘর্ষ, মারধরের শিকার ববি ছাত্রদলের তিন নেতা

সর্বশেষ আপডেট ০৪:৩৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬