ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে ১০ অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 58

নতুন অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ১০টি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। দুই দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পক্ষ থেকে প্রথমবার জাতীয় বাজেট উপস্থাপিত হলো।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক মন্দা ও বৈশ্বিক অস্থিরতার মধ্যে স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং ন্যায্যতাকে কেন্দ্র করে বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করা এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা।

তিনি আশা প্রকাশ করেন, পরিকল্পনা ও কৌশল সফলভাবে বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

বাজেটের ১০টি প্রধান অগ্রাধিকার হলো—সবার জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ ও কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি, ব্যবসাবান্ধব পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্যপ্রযুক্তির বিকাশ, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে ১০ অগ্রাধিকার

সর্বশেষ আপডেট ০৩:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬