ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 23

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন অফিসের (এফএফও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্রাঙ্ক হার্টম্যান। গত মঙ্গলবার (১৬ জুন) জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে একটি কঠিন রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে নতুন সরকার পেয়েছে, যার ফলে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানি এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নিবিড়ভাবে কাজ করতে চায়।

এফএফও’র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান স্টিফেন কোখ এবং ফ্রাঙ্ক হার্টম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের উপস্থিতিতে এই প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম এবং মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বাংলাদেশ-ইইউ সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরা হয়। আলোচনায় রোহিঙ্গা সংকটও স্থান পায়, যেখানে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জার্মানি তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন আহ্বান করে বাংলাদেশ।

প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী দেশে ব্যবসা-বাণিজ্য সহজতর করা এবং চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর জবাবে ফ্রাঙ্ক হার্টম্যান স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব এবং তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। পরবর্তীতে জার্মান কর্মকর্তারা বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদন প্রক্রিয়া এবং টেকসই উন্নয়নমূলক উদ্যোগসমূহ পরিদর্শনের জন্য কাশিমপুরে ডিবিএল গ্রুপের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ

সর্বশেষ আপডেট ১১:৩৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬