ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল: বেতন বাড়লেও কমবে সুবিধা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 43

নবম পে-স্কেল

আগামী জুলাই থেকে বাস্তবায়ন হতে যাওয়া সরকারি চাকরিজীবীদের নতুন নবম পে-স্কেলে মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে। তবে এর পাশাপাশি পূর্বের সাময়িক ‘বিশেষ সুবিধা’ বা বিশেষ ইনসেনটিভ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, পূর্বের এই বিশেষ সুবিধাটি নতুন মূল বেতনের সাথে সমন্বয় করে দেওয়া হবে। এর ফলে সামগ্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে বেতনের পরিমাণ বৃদ্ধি পেলেও, নিট বৃদ্ধির প্রকৃত হারটি চাকরিজীবীদের কাছে কিছুটা কম মনে হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা এতদিন ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা পাচ্ছিলেন ১০ শতাংশ বিশেষ সুবিধা। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে এই সুবিধাগুলো বাতিল হয়ে মূল বেতনের সাথে সমন্বয় হবে। ফলে হিসেব অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের প্রকৃত বেতন বাড়বে ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের প্রকৃত বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ।

সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে-স্কেল না হওয়ায় এবং জীবনযাত্রার ব্যয় ও খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই আর্থিক দিকটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই সরকার জুলাই থেকে নতুন পে-স্কেল চালুর এই উদ্যোগ নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নবম পে-স্কেল: বেতন বাড়লেও কমবে সুবিধা

সর্বশেষ আপডেট ১২:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬