ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 23

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

চায়ের রাজধানী শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুর ১টায় তিনি এখানে তৃতীয় ধাপের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে এখন শুধু অপেক্ষা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে এসে জড়ো হচ্ছেন। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিশেষ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেকও প্রদান করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো শ্রীমঙ্গল শহর ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত শ্রীমঙ্গল

সর্বশেষ আপডেট ১২:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬