ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলামের মৃত্যু

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 102

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলামের মৃত্যু

চাঁদের আলো খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

নির্মাতা গাজী মাহবুব এবং ‘চাঁদের আলো’ ছবির অভিনেত্রী রুমানা ইসলাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গাজী মাহবুব জানান, “বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার গুরু ও সহকর্মী ছিলেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মারা যান।” জানাজা রবিবার (২৩ নভেম্বর) নাটোরে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, ১৬ নভেম্বর দুপুরে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়। ৪৮ ঘণ্টার চিকিৎসা ও পর্যবেক্ষণের পরও তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হয়নি।

শেখ নজরুল ইসলাম ১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চলচ্চিত্রে পথচলা শুরু করেন জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে। ১৯৭৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য স্মরণীয় ও সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলামের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫