ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বছিলা হাট ইজারা দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 12

বছিলা পশুর হাটের দরপত্র ও নিয়ন্ত্রণ ঘিরে বিরোধের জেরে রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নঈম আহমেদ টিটন ওরফে নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ডাগারি রনি এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পরিবারের দাবি, বছিলা পশুর হাটের ইজারা নিয়ে চলমান দ্বন্দ্বই হত্যার মূল কারণ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় টিটনকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় একাধিক টিম দিয়ে তাকে অনুসরণ ও পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আন্ডারওয়ার্ল্ডের পুরনো আধিপত্য বিস্তার এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণের দ্বন্দ্বও ঘটনার পেছনে থাকতে পারে। একাধিক গ্রুপের অংশগ্রহণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

টিটনের বিরুদ্ধে অতীতে শীর্ষ সন্ত্রাসী তালিকায় থাকার অভিযোগ ছিল। দীর্ঘ কারাভোগের পর ২০২৪ সালের আগস্টে তিনি জামিনে মুক্তি পান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দাবি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, বছিলা হাটের দরপত্র ছাড়াও পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা এই হত্যার পেছনে ভূমিকা রাখতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের ভাই রিপন সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগেও হাটের ইজারা নিয়ে বিরোধের কথা টিটন জানিয়েছিলেন, যদিও পরে বিষয়টি মিটে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বছিলা হাট ইজারা দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত

সর্বশেষ আপডেট ১০:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬