ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 378

ইস্টার সানডে উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার বন্ধ থাকবে। দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষার্থী-শিক্ষকরা উপভোগ করবেন টানা তিন দিনের বিশ্রাম।

দেশের সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ছুটি থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটির কারণে মোট তিন দিনের বিরতি হবে।

এদিকে সরকার বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় বাদে) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে। তবে এবার পুরোপুরি অনলাইনে নয়, বরং অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড লার্নিং’ পদ্ধতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ব্লেন্ডেড লার্নিংয়ে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবেন এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে পাঠ গ্রহণ করবেন। সভায় প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও এসেছে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬