ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 18

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অতীতে একটি সরকার জঙ্গিবাদ ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল বলে ধারণা করা যায়। তবে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো তৎপরতার প্রমাণ নেই বলেই তিনি উল্লেখ করেন।

গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার নিয়ে পুলিশ সদর দফতরের সাম্প্রতিক চিঠির বিষয়ে অবগত নন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা বাড়ানো একটি নিয়মিত প্রক্রিয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬