ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় স্কাউট কার্যক্রমের উজ্জ্বল উদ্বোধন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 450

দীঘিনালা উপজেলায় শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বিকাশে স্কাউট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি উচ্চ বিদ্যালয়সহ মোট ৬২টি প্রতিষ্ঠান থেকে ২১০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে বলেন, “স্কাউটিং শুধুই সহশিক্ষা নয়, এটি শিক্ষার্থীর মানবিক গুণাবলি, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম।” তিনি এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়া শান্তি চাকমা এবং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা বলেন, পাহাড়ি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ এ কে এম বদিরুজ্জামান কার্যক্রমের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

উদ্বোধনের পর শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কাউট কার্যক্রম শুরু হয়। আবাসিক ছাত্রদের জন্য তাবু, তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি দীঘিনালার শিক্ষা অঙ্গনে একটি ইতিবাচক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় স্কাউট কার্যক্রমের উজ্জ্বল উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৫:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬