ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ‘মুক্তিযুদ্ধের দল’ দাবি নিয়ে প্রশ্ন জামায়াত নেতা আজহারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 59

সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি বিষয়টি সামনে আনেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে, অথচ বিএনপির প্রতিষ্ঠা ১৯৭৮ সালে। এই ব্যবধানের প্রেক্ষিতে দলটি কীভাবে নিজেদের মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করে—এ প্রশ্ন তোলেন তিনি।

আজহারুল ইসলাম আরও উল্লেখ করেন, বিএনপি বড় একটি রাজনৈতিক দল হিসেবে আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা আছে। তবে সংরক্ষিত নারী আসনে অন্য দলের এক নেত্রীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিয়েও তিনি সমালোচনা করেন এবং এর পেছনে কারণ জানতে চান।

বক্তব্যের এক পর্যায়ে ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হলেও তারা নিজেদের আদর্শিক অবস্থানে অটল। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যে ধর্মীয় প্রসঙ্গ যুক্ত করে তিনি পাল্টা প্রশ্নও রাখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি ‘মুক্তিযুদ্ধের দল’ দাবি নিয়ে প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সর্বশেষ আপডেট ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬