ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 115

ছবি সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম আবারও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।

রোববার (১২ এপ্রিল) বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ছিল ৭০ টাকা ১০ পয়সা। সর্বশেষ সমন্বয়ের পর তা এক ধাপে বেড়ে ৯৪ টাকার ঘরে পৌঁছেছে, যা বিদ্যুৎ উৎপাদন খাতে নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হাতে। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই দায়িত্ব পরে বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো কমিশন এ তেলের দাম ঘোষণা করে এবং এবার দ্বিতীয় দফায় সমন্বয় করা হলো।

সরকারি তেল বিপণন সংস্থা পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে বলে জানা গেছে। বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ সরকারি নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল ২০২৪ সালের ২ আগস্ট। পরবর্তীতে বাজার পরিস্থিতি ও মূল্য নির্ধারণ কাঠামো পরিবর্তনের অংশ হিসেবে বিইআরসি এই দায়িত্ব গ্রহণ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

সর্বশেষ আপডেট ০৭:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬