প্রেমিকের বাড়িতে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন স্বামীর

- সর্বশেষ আপডেট ০৭:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 358
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউরা গ্রামে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন তিন সন্তানের জননী মাহমুদা আক্তার। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
শনিবার (৮ আগস্ট) দুপুরে স্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে দাম্পত্য সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন সোহেল মিয়া। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর কলাউরা গ্রামের ফয়েজ মিয়ার সঙ্গে মাহমুদা আক্তারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিষয়টি তার স্বামী জানতে পারলে পরিবারে বিরোধ দেখা দেয়। এর জেরে গত মঙ্গলবার রাতে স্বামী-সন্তান রেখে মাহমুদা ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং তাকে বিয়ের দাবি জানান।
এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়ে।
এদিকে শনিবার দুপুরে স্ত্রীকে নিয়ে ক্ষুব্ধ সোহেল মিয়া দুধ দিয়ে গোসল করেন। এর মধ্য দিয়ে তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানার প্রতীকী ঘোষণা দেন। তার এ কর্মকাণ্ডের পর ঘটনাটি নিয়ে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
































