ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বহিষ্কার জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 78

কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বহিষ্কার জামায়াত নেতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে দলীয় এক কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা জামায়াতের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল ইসলাম সাজল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে গজারিয়া পাড় এলাকায় এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলামকে আটক করেন গ্রামবাসী। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা শেষে নুরুল ইসলামকে তার বড় ভাই কাজল মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে ঘটনাটি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে ইউনিয়ন জামায়াতের আমির পদসহ দলীয় সব দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে নুরুল ইসলাম সাজলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বহিষ্কার জামায়াত নেতা

সর্বশেষ আপডেট ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬