ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী ও আটকে পড়াদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 172

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধউত্তেজনা ঘিরে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের কারণে দেশে ও বিদেশে আটকে পড়া যাত্রীদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

বৈঠক সূত্রে জানা গেছে, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে বিপাকে পড়েছেন বহু বাংলাদেশি যাত্রী।

বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট বা সংযোগ ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে।

এ অবস্থায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণব্যবস্থা, অস্থায়ী আবাসন ও প্রয়োজনীয় তথ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সরাসরি বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি তদারকি করছেন এবং যাত্রীদের সহায়তা দিচ্ছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করা হবে।

প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসী ও আটকে পড়াদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ আপডেট ০৩:১১:২২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬