প্রকৃত কৃষকদেরকে সরাসরি সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৪:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 217
দেশের প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, কৃষিই দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি, তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যেন সরাসরি ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি পান, সে লক্ষ্যেই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে।
সভায় প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষক কার্ডের কারিগরি কাঠামো, বিতরণ পদ্ধতি এবং সমন্বিত ডাটাবেজ তৈরির অগ্রগতি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা দেন।

































