ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক বিচার সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 15

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত সংবিধান সংশোধনবিষয়ক কমিটিতে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি কার্যালয়ের দ্বিতীয় ব্যাচের ইন্টার্নদের সমাপনী ও তৃতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাইবার নিরাপত্তা আইন নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত্রণে পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ভবিষ্যতে ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, কোনো আইনজীবী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ বার কাউন্সিল। আইন পেশায় অনৈতিক কাজে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোন না কেন, তাঁদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পৃথক বিচার সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে

সর্বশেষ আপডেট ০৪:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬