ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের পৃথক সচিবালয়ে গঠনে সরকার অটল: অ্যার্টনি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 210

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যার্টনি জেনারেল দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার একটি নতুন ধারা তৈরি হয়েছে। তার মতে, বর্তমান সরকার সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নের প্রতিফলন হিসেবেই কাজ করছে।

তিনি আরও জানান, আইনমন্ত্রী জাতীয় সংসদে বিষয়টি নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছেন এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রশাসনিক অগ্রগতি চলছে।

হাইকোর্টের একটি রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই রায় এখনও চূড়ান্ত নয় এবং সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির পর বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

তিনি আরও মন্তব্য করেন, জনগণের প্রত্যাশা ছিল একটি ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, আর সরকার সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে দাবি করেন তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান অ্যার্টনি জেনারেল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিচার বিভাগের পৃথক সচিবালয়ে গঠনে সরকার অটল: অ্যার্টনি জেনারেল

সর্বশেষ আপডেট ০৮:৫৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬