ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান হয়ে রাশিয়ায় যাচ্ছেন আরাগচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 25

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন। সংক্ষিপ্ত এই সফর শেষে তাঁর রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি ইরানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে তাঁর অবতরণের কথা রয়েছে। সেখানে স্বল্প সময়ের অবস্থান শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে তিনি রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এর আগে শুক্রবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তান সফর করে। সে সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি ইসলামাবাদ ছেড়ে মাসকাটে যায়।

বিশ্লেষকেরা মনে করছেন, সাম্প্রতিক এই ঘন ঘন সফরের পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা থাকতে পারে। পাকিস্তানসহ কয়েকটি দেশ এ বিষয়ে মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান সফরের পরপরই রাশিয়া সফর—পুরো তৎপরতাকে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাকিস্তান হয়ে রাশিয়ায় যাচ্ছেন আরাগচি

সর্বশেষ আপডেট ০৯:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬