ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মালিক গ্রেপ্তার

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 12

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০

পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদধসে অন্তত ২৯ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল লেডি রিডিং হাসপাতাল (এলআরএইচ) কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাদ ধসের পর ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া প্রাদেশিক রাজধানীর নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে আরও দুটি মরদেহ পাঠানো হয়েছে।

এলআরএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন মেয়েশিশুও রয়েছে। ছাদধসে ২০ শিশু আহত হয়েছে। এছাড়া এক নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) মিয়া সাঈদ জানিয়েছেন, দুর্ঘটনার পর বেসরকারি স্কুলটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ছাদধসে পড়া স্কুলটি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে পরিচালনা করছিলেন মালিক।

এর আগে সিসিপিও সাঈদ জানিয়েছিলেন, প্রাদেশিক রাজধানীতে স্কুলের ছাদধসে ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকজন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। পরে উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।

এদিকে প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম এ দুর্ঘটনার বিষয়ে শুক্রবারের (১৬ অক্টোবর) মধ্যে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মালিক গ্রেপ্তার

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০

সর্বশেষ আপডেট ০২:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬